সারাদেশ

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

 

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলায় নাছের আলী (৪৫) নামে এক ভ্যানচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ছাইখোলা ইউনিয়নের বোয়ালমারী কবরস্থানের পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাছের আলী উপজেলার টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার মাগরিবের নামাজ আদায় করে ভ্যান নিয়ে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাছের আলী। রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোয়ালমারী কবরস্থানের পাশের সড়কে একটি বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এলাকাবাসীর দাবি, নাছের আলী ছিলেন একজন সাধারণ, পরিশ্রমী ও নিরীহ মানুষ। তার সঙ্গে কারও শত্রুতার কথা জানা যায়নি। পুলিশ ঘটনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,