জাতীয় সারাদেশ

প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনায় জনআস্থা গড়তে তারাগঞ্জে ব্যতিক্রমী আয়োজন

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও সহজে ভূমিসেবা নিশ্চিত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, “জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা” বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব। ভূমি সংক্রান্ত নানা জটিলতা দূর করতে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান যাচাইসহ বিভিন্ন আধুনিক সেবা চালু হওয়ায় জনগণ এখন সহজেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য প্রদান, অনলাইন সেবা গ্রহণের নিয়মাবলি সম্পর্কে পরামর্শসহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও ভূমি সেবা সহজীকরণে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল স্থাপন করা হয়েছে, যেখানে আগতদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রয়োজনীয় তথ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত চলমান এই মেলায় প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন এবং সরাসরি ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবার প্রতি আস্থা আরও বাড়াবে। বিশেষ করে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,