বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
মোঃমনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড/অনাদায়ে পাঁচ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের একজন হলেন—মো: জাহিরুল ইসলাম (৩০)।তার বাড়ি বড় পলাশবাড়ী ইউনিয়নের স্কুলহাটে এবং আরেক জন আমজানখোর ইউনিয়নের হরিণমারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মো: জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয় বলে জানা গেছে।প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।






