মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠ
ডেস্ক রিপোর্ট: শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার ১১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে পাবনা পুলিশ লাইনস এর পিসিসিএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান উদ্বোধন করেন পদক্ষেপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাটির মা ফাউন্ডেশন ইতোমধ্যে এক যুগ অতিক্রম করছে। শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে চলেছে নিরন্তর। শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশে সংগঠনটি পাবনা জেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। এছাড়াও অতীতের ন্যায় মানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর।
প্রধান অতিথির বক্তব্যে মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা বলেন, মাটির মা ফাউন্ডেশন ইতিমধ্যে সেবামূলক কাজের মাধ্যমে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। বিশেষ করে পরিবেশ রক্ষায় বিপুল পরিমান বৃক্ষরোপন, শিল্প সংস্কৃতি ও মানবিক অঙ্গনে এগিয়ে যাওয়ার আত্মপ্রত্যয়ে সবার সহযোগিত প্রত্যাশা করেন।
সংগঠনটির আহ্বায়ক এম জাহাঙ্গীর ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক বৃক্ষ প্রেমী রোটা. আলতাফ হোসেন, কথা সাহিত্যিক মোখলেস মুকুল।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আব্দুদ দাইন সরকার। এছাড়াও বক্তব্য দেন দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল, উত্তরন পাবনার প্রতিষ্ঠাতা ওমাটির ফাউন্ডেশন পাবনার সাবেক সভাপতি কবি ও বাচিক শিল্পী আলমগীর কবির হৃদয়, সোনার বাংলা মা একাডেমীর সেক্রেটারি সুমন আলী প্রমুখ।
প্রথম পর্ব শেষে কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এম জাহাঙ্গীর ফিরোজকে সভাপতি ও আব্দুদ দাইন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন।
দুই বছরের (২০২৬-২০২৮) জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন—সহ-সভাপতি এ এস মনিরুজ্জামান আকাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন , অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক অশ্রু সাগর আনোয়ার , প্রচার সম্পাদক মোছাঃ পারুল খাতুন, দপ্তর সম্পাদক দিপালী রাণী সরকার , সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য সাবিনা ইয়াসমিন ও সানিউল ইসলাম শিমুল।
সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা। এছাড়াও এক বছরের জন্য ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
উপস্থিত সবাই কমিটির সবাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে পাবনার বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।





