হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের মহালয়া পালন
হাটহাজারী প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে দেবী দুর্গার আগমনী উপলক্ষে মহালয়া অনুষ্ঠান উদযাপন করা হয়। শনিবার(১০ অক্টোবর) দেওয়াননগর রক্ষাকালী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। চন্ডীপাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক সুদীপ নাথ। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার শুভ অভিষেক অনুষ্ঠান করা হয়। এতে মহা আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী উজ্বলানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল। মহালয়ার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইন্জি: তকিবুল হাসান চৌধুরী তকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক বাবলু দাশ, মাস্টার বিজয় কুমার দত্ত, নয়ন চৌধুরী, টিটু তালুকদার, সুনীতি বিকাশ আচার্য্য,শ্রীশ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের সভাপতি হরিরঞ্জন দে প্রমুখ। সভা যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত এবং দপ্তর সম্পাদক শিবুরাম কৃষ্ণ দে। আলোচনা সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং দুপুরের প্রসাদ আস্বাদন করা হয়।




