সারাদেশ

হাটহাজারীতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের সামনে স্বজনদের বিক্ষোভ

হাটহাজারী প্রতিনিধি:

ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার অভিযোগে রিনা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা সংশ্লিষ্ট ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিনা আক্তার হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শার ৯নং ওয়ার্ডের প্রবাসী সাহেদ এর স্ত্রী।

স্বজনদের অভিযোগ, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গাইনি চিকিৎসক ডাঃ কমর নাজ বানু মিতু প্রসূতি রিনা আক্তার কে ভর্তি করাতে বলেন। এরপর ভুক্তভোগী পরিবার ভর্তি হন। নরমাল ডেলিভারির কথা বলা হলেও তিনি পরে সিজারের কথা বলা হয়। সিজারের পরে ওটি থেকে বের করার সময় রিনা চেঁচামেচি করে পানি চান এবং বেশি খারাপ লাগছে বলে জানান স্বজনদের কে। ওটি থেকে বের করার সময় তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তকরনের কারণে
শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী কে নগরীর হসপিটালে নিয়ে যেতে বলেন এবং তারা দ্রুত এম্বুলেন্স এনেই রক্তক্ষরণ অবস্থায় তুলে দেন। তারপর আমরা নগরীর লিংক রোডের সাজিনাজহ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রোগী কে মেরেই এনেছেন বলে জানান। তারা ভুক্তভোগী পরিবার কে জানান সিজারের ভূল হওয়ায় প্রসূতির প্রচুর রক্তক্ষরণে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পরপরই ক্লিনিকের সামনে স্বজন ও স্থানীয়রা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বজনদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, রোগীকে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,