সারাদেশ

হাটহাজারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, অপপ্রচার এবং গ্রেফতারী হয়রানির প্রতিবাদে হাটহাজারীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দশটায় হাটহাজারী উপজেলা ফারিয়া এবং ম্যানেজারস ফোরামের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী ফারিয়ার সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা আমির হোসেন।

মানববন্ধনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিদের উপর মিথ্যা অপবাদ অপপ্রচার এবং অশালীন আচরণের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। তাছাড়া ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের মর্যাদা রক্ষার পাশাপাশি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে নিরাপদ কর্মপরিবেশ তৈরীর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী ফারিয়ার সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং ক্যাবিনেট সদস্যবৃন্দ এবং হাটহাজারী ম্যানেজারস ফোরামের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,