সারাদেশ

৪ তলা ভবনের বরাদ্দ: চৌগাছার আই.পি. পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দের জোয়ার

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু 

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী আই.পি. পৌর মাধ্যমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনটিকে চারতলায় উন্নীত করার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই অবকাঠামোগত সম্প্রসারণের খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।

শিক্ষা পরিবেশের এই যুগান্তকারী উন্নয়নে সার্বিক সহযোগিতা করায় বর্তমান সরকার, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪-এর সংসদ সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছাঃ সাবিরা সুলতানা মুন্নী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম মৃধা (চঞ্চল)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এবং পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হালিম মৃধার নিরলস প্রচেষ্টায় ভবন সম্প্রসারণের এই প্রকল্পটি আলোর মুখ দেখেছে। চারতলা অবকাঠামো পূর্ণাঙ্গ রূপ পেলে শ্রেণিকক্ষের সংকট দূর হওয়ার পাশাপাশি একটি আধুনিক ও মানসম্মত শিখন পরিবেশ গড়ে উঠবে।

এদিকে, প্রতিষ্ঠানটির সূচনা থেকে আজ পর্যন্ত যাঁরা শিক্ষা বিস্তার, ভৌত অবকাঠামো নির্মাণ ও সার্বিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা ও শুভকামনা ব্যক্ত করেছে আই.পি. পৌর মাধ্যমিক বিদ্যালয় পরিবার।

শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই ভৌত সুবিধা বাস্তবায়িত হলে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে এবং স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি সুরক্ষিত ও যুগোপযোগী শিক্ষাঙ্গন নিশ্চিত করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,