সারাদেশ

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঘোড়াশালে বিএনপির বিক্ষোভ মিছিল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
‎সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎মিছিলটি ঘোড়াশাল বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঐতিহ্যবাহী ঘোড়া চত্বরে গিয়ে শেষ হয়।
‎এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
‎বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
‎

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,