সারাদেশ

“এই দেশের যে অবস্থা, কার কাছে বিচার চাইবো?” রৌমারীতে সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বঙ্গবাসী

“এই দেশের যে অবস্থা, কার কাছে বিচার চাইবো?” রৌমারীতে সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বঙ্গবাস

জহুরুল ইসলাম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

নিজের নাতির বয়সী এক কিশোরীকে নিয়ে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুইবারের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার কর্তিমারী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মজিবুর রহমান বঙ্গবাসী বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “আমার নাতির বয়সী একটি মেয়ে আমার মেয়ের বাড়িতে কাজের জন্য এসেছিল। পরে তাকে বুঝিয়ে তার দাদা-দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, মেয়েটি তার প্রেমিকের সঙ্গে জামালপুরে চলে গেছে। অথচ না জেনে, না বুঝে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই দেশের যে অবস্থা, আমি কার কাছে বিচার চাইবো? মেয়েটির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় আমি মানহানির মামলা করিনি। তবে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গণমাধ্যমকর্মী সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় মজিবুর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,