সারাদেশ

নির্মাণকাজ করতে গিয়ে প্রাণ হারালেন মহিন

হাজীগঞ্জের সুহিলপুরে শোকের মাতম, নিহত মহিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

মোঃ হাবিবুর রহমান,(হাজীগঞ্জ চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় উপর থেকে পড়ে মহিন সরকার নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মহিন সরকার সুহিলপুর পুরান সরকার বাড়ির মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহিন সরকার একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, মহিন সরকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এদিকে, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিনের আকস্মিক মৃত্যুতে সুহিলপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,