জাতীয় সারাদেশ

কচুয়ায় বিজয় চত্বরের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বিজয় চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাগেরহাট জেলা প্রশাসকের সাথে উপজেলায় কর্মরত সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই দুপুর ২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের সাথে বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপজেলা বিজয় চত্বর পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে সাথে নিয়ে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয় চত্বরের স্থায়ী ও অস্থায়ী স্টল পরিদর্শন করেন। এছাড়াও পাবলিক লাইব্রেরী, অফিসার্স ক্লাব, শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এর আগে বারুইখালী রাস্তায় তালের চারা রোপন করেন।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান ছাড়াও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসক এর উপস্থিতিতে উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,