Uncategorized

কলমাকান্দায় কারিতাসের উদ্যোগে মোবাইল ল্যান্ড ক্লিনিক

কলমাকান্দা, (নেত্রকোনা) প্রতিনিধি

ভূমি সমস্যাগ্রস্ত আদিবাসীদের আইনি সহায়তা দিতে কলমাকান্দায় মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় পাতলাবন মিশনারী প্রাথমিক বিদ্যালয়ে কারিতাসের আলোক কোর-২ প্রকল্পের উদ্যোগে এই ক্লিনিকের আয়োজন করা হয়।

ক্লিনিকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ দেন রংছাতী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী আজগর।

তিনি বলেন, শুধু মানুষের নয় জমিরও ডাক্তার প্রয়োজন হয়। সারা দিন তিনি উপস্থিত ৫০ জন আদিবাসী নারী-পুরুষকে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

আয়োজকরা জানান, প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী জমি নিয়ে নানা জটিলতায় ভোগেন। আইনি প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় অনেকে হয়রানির শিকার হন। মোবাইল ল্যান্ড ক্লিনিকের মাধ্যমে তাদের সচেতন করে দ্রুত সমস্যা সমাধানের পথ দেখানোই মূল লক্ষ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨