কলমাকান্দায় বিশ্ব নদী দিবস উদযাপিত
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
“নদী বাঁচলে, বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭শে সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ ২২শে সেপ্টেম্বর ২০২৬ অগ্রিম কর্মসূচি হিসেবে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে।
কারিতাস আলোক-কোরে-২ প্রকল্পের আয়োজনে পাতলাবন মহাদেও নদী সংলগ্ন স্থানে আলোচনা সভা ও মানববন্ধনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেও নদী রক্ষা কমিটির সভাপতি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার ভাইস চেয়ারম্যান রুয়েল নংমিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) জনাব মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেও নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক, সিবিএএনসি ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল নাফাক, পাতলাবন গ্রাম কাউন্সিলের চেয়ারম্যান রিপন হাফাং, আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম এবং ডিআরআর এর লোকাল পারসন লেমন মানখিন।
বক্তারা মহাদেও নদীসহ সকল নদীকে দখল ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান।




