সারাদেশ

কালাইয়ে ১২ ফুট উচ্চতার গাঁজা গাছসহ আটক ১

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ হারেজ মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির গোসলখানার পাশে লাগানো প্রায় ১২ ফুট উচ্চতার এবং ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আটক হারেজ মন্ডল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল হারেজ মন্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির গোসলখানার পাশে লাগানো বিশাল আকৃট৫তির গাঁজার গাছটি উদ্ধার করা হয় এবং হারেজ মন্ডলকে আটক করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, হারেজ মন্ডলের বাড়িতে একটি গাঁজার গাছ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধারসহ হারেজ মন্ডলকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,