সারাদেশ

কুমিল্লায় মামলার বাদী মওদুদ আবদুল্লাহ কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি দায়ের

স্টাফ রিপোর্টার:- কুমিল্লায় এক মামলার বাদীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, গত ২৮ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি তার গতিরোধ করে। এসময় তারা দেশীয় অস্ত্র মাথায় ঠেকিয়ে আগামী তিন দিনের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-এর এফআইআর-৫১ ও জিআর-৮১২ নম্বর দস্যুতা সংক্রান্ত মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেয়। অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে “লাশের টুকরোও খুঁজে পাওয়া যাবে না” বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তাকে অনুসরণ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সর্বশেষ ঘটনাটি একই ধরনের পঞ্চম হামলার চেষ্টা বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি নিরাপত্তা চেয়ে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হলে আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট তাদের তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, মূল অভিযুক্তরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে কঠোর নজরদারি, জিজ্ঞাসাবাদ ও চলমান মামলার তদন্ত আরও জোরদার করা প্রয়োজন। তিনি বলেন, “আজ আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিন্তু প্রশাসন যদি দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে তার দায়ের করা জিআর মামলা চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন আমলযোগ্য অপরাধ ও সাইবার অপরাধ সংক্রান্ত সিআর মামলাও আদালতে বিচারাধীন। এরপরও ধারাবাহিকভাবে হুমকি, অনুসরণ, অপহরণ ও হত্যাচেষ্টার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,