সারাদেশ

বেনাপোলে বিজিবি’র অভিযান সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাকির হোসেন,​বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বেনাপোল আইসিপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
​অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১১২টি ভারতীয় শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১৬৪১টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭,৬১,৬০০/- (সতেরো লাখ একষট্টি হাজার ছয়শত) টাকা।
​যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,