সারাদেশ

কুমিল্লা দাউদকান্দিতে সাংবাদিকের অফিসের আসবাবপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা

মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি, কুমিল্লা:- কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিকের কার্যালয়ে তালা ভেঙে চেয়ার টেবিল ও ল্যাপটপসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাহাব উদ্দিন দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি জানান, দাউদকান্দি উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় কয়েকদিন আমার অফিসটি বন্ধ ছিল। গতকাল বুধবার অফিসে গিয়ে দেখি নতুন তালা ঝুলছে। পরে নিচে এসে স্থানীয় আশেপাশের দোকানদারদের কাছে জানতে চাইলে তারা বলেন, কয়েকদিন আগে বিকাল ৩/৪টার দিকে ৭-৮ জনের একটি দল তালা ভেঙে মালামাল নিচে নামিয়ে কয়েকটি ভ্যান গাড়িতে করে নিয়ে গেছে। মোহনা টেলিভিশনের ডিজিটাল সাইনবোর্ডসহ তারা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী দোকানদারদের বরাতে সাহাব উদ্দিন জানান, তালা ভাঙ্গা এবং মালামাল নিয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করলে দোকানদারদের ধমক দিয়ে থামিয়ে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি ।

তিনি আরো জানান, অফিসে আমার মূল্যবান নথিপত্র এবং ল্যাপটপ সহ একাধিক চেয়ার, টেবিল, সোফা, লাইট, ফ্যানসহ অনেক কিছু ছিলো, সব নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় পাঁচলাখ টাকার বেশি। আশপাশের ভবনে একাধিক সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে এবং সন্ত্রাসীদের চিহ্নিত করার দাবী জানান তিনি।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,