বিনোদন

সন্তানের আগমনে মিষ্টির বদলে গাছের চারা বিতরণ করবেন মাহমুদুল

বিশেষ প্রতিনিধি: সন্তানের জন্মের আনন্দকে পরিবেশ সংরক্ষণের বার্তায় ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পরিবেশকর্মী ও সামাজিক সংগঠক নজরুল বিন মাহমুদুল। প্রথম পুত্রসন্তানের আগমন উপলক্ষে প্রচলিত মিষ্টি বিতরণের পরিবর্তে গাছের চারা বিতরণ এবং মাসব্যাপী বৃক্ষরোপণ, বিনামূল্যে চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি। নজরুল বিন মাহমুদুল পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তাঁর স্ত্রী কাজী রেজিয়া সুলতানা মুক্তা একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের নতুন অতিথির আগমনকে স্মরণীয় করে রাখতে তিনি এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেন।

নজরুল বিন মাহমুদুল বলেন, পুত্রসন্তানের আগমনে তাঁদের পরিবারের সবাই আনন্দিত। সাধারণত সন্তান জন্মের পর আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি বিতরণ করা হয়। তবে তিনি সেই প্রচলিত রীতির পরিবর্তে গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁর প্রত্যাশা, এই উদ্যোগ সমাজের অন্যান্য অভিভাবককেও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করবে এবং মানুষকে বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবে।

পরিবেশ সংরক্ষণে স্বীকৃতি ও অর্জন
পরিবেশ সংরক্ষণ ও যুব উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন নজরুল বিন মাহমুদুল।

২০২২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবেশ বন্ধু পুরস্কার এবং ২০২৩ সালে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার অর্জন করেন তিনি। ২০২৪ সালে জাতীয় যুব দিবসে ফেনীর শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হন।

এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় যুব পুরস্কারের শ্রেষ্ঠ যুব সংগঠক ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রাথমিকভাবে মনোনীত হন তিনি। ২০২৬ সালে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’-এ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় অসাধারণ অবদান ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

‘চব্বিশের বন্যা’ বই প্রকাশ
লেখালেখির ক্ষেত্রেও অবদান রয়েছে নজরুল বিন মাহমুদুলের। ফেনীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা ও প্রভাব নিয়ে তাঁর লেখা ‘চব্বিশের বন্যা’ বইটি অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত হয়।

সন্তানের জন্মের আনন্দকে কেন্দ্র করে নেওয়া তাঁর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষায় আরও মানুষ এগিয়ে আসবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।