সারাদেশ

এসআরবির অভিযানে ৩ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। পরে রাঙ্গামাটির একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি ফরহাদুল ইসলাম ফজলু (৩০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার লৎসার এলাকার মো. গিয়াস উদ্দিন হায়দারের ছেলে।
এসআরবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে একটি অসাধু চক্র চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোয় বিভিন্ন কৌশলে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদে তারা জানতে পারে, কয়েকজন জাল নোট ব্যবসায়ী ভাটিয়ারী বাজারের ওই হোটেলে নোট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদুল জানান, জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙ্গামাটি কোতোয়ালী মডেল থানাধীন পুনাক সড়কে নুরুল আলম নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভাড়া বাসায় রাখা আছে। এ তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবির আরেকটি দল ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করে।
পরে আটক ফরহাদুল ইসলাম ফজলু, উদ্ধারকৃত জাল নোট ও জব্দ করা মালামাল সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,