Uncategorized

কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো: মামুনুর রশিদ সরকার (মামুন) এর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

 

​জয়পুরহাটের কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করেন। ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও ভোটারবৃন্দ ছিলেন এই আয়োজনের উদ্যোক্তা।

​৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: মামুনুর রশিদ সরকার (মামুন)।

​প্রধান অতিথির বক্তব্যে মো: মামুনুর রশিদ সরকার (মামুন) বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের কল্যাণে কাজ করবেন এবং একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাজিবুল ইসলাম (সাবু)।

​সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁদের মতামত, প্রত্যাশা এবং এলাকার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মতামত ও মতবিনিময়ের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨