সারাদেশ

কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি কাপড় ও মাদকদ্রব্য উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি:- কুমিল্লা- কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ৬৮ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

৯ জানুয়ারি শুক্রবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)র দুটি পৃথক অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

কুমিল্লা বিজিবি সূএ জানায়, সীমান্তের ৮ কিঃ মিঃ এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী পোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকার বিষ্ণপুর নামক স্থানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৪৪ হাজার টাকা।

এছাড়াও, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯৫ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক করা হয়।

মীর আলী এজাজ আরো জানায়, আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,