শিক্ষাঙ্গন

ক্যাম্পাস-ঝিনাইদহগামী বাস বাড়ানোর আশ্বাস ইবি পরিবহন প্রশাসকের

ইবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়-ঝিনাইদহগামী বাস বাড়ানোর ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ইবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির দাবির প্রেক্ষিতে এই আশ্বাস দেন কর্তৃপক্ষ।

জানা গেছে, এর আগে সংগঠনটি পরিবহন প্রশাসক বরাবর একাধিক স্মারকলিপি দিয়েছে। আজ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল পরিবহন প্রশাসন অফিসে উপস্থিত হয়ে ক্যাম্পাস–ঝিনাইদহগামী ফিটনেসবিহীন বাস বাতিল, ক্যাম্পাসের লোগোযুক্ত নিজস্ব বাস প্রদান-সহ নিয়মিত বাস বাড়ানোর দাবি জানান।

ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক মো. রিফাত হোসাইন এ ব্যাপারে জানান, আমাদের ঝিনাইদহের স্থানীয় ও বাহিরের যেসকল শিক্ষার্থী ভাই-বোনেরা ঝিনাইদহ শহরে ও আশেপাশে থাকেন তাদের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে পরিবহন দপ্তরে একাধিকবার স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি ছিলো— যেন ছুটির দিনে অন্তত দুইটি বাস দেওয়া হয় এবং নিয়মিত দিনে যেন ক্যাম্পাসের নিজস্ব বাস বাড়ানো হয়।

তিনি আরও বলেন, পরিবহন প্রশাসক আমাদের দাবির সাথে সংহতি জানিয়েছেন এবং আগামী ছুটির দিন থেকেই ঝিনাইদহে অন্তত দুইটা বাস দেবেন বলে জানিয়েছেন।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতি এবং শুক্রবার ঝিনাইদহ রুটের বাস এখন পর্যন্ত একটি। সেখানে ধারণক্ষমতার চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। ইতোপূর্বে আমি বৃহস্পতিবারের জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে আরেকটা গাড়ি দিয়ে ব্যালেঞ্জ করার চেষ্টা করেছি। আজ তারা আসার পরে পরবর্তী দিনগুলোতে বৃহস্পতি ও শুক্রবারে আমরা ইনশাআল্লাহ দু’টো গাড়ি ঝিনাইদহে নিয়মিতভাবে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি।

তিনি আরও বলেন, কুষ্টিয়ার বাসগুলো নির্ধারিত। এক রুটের গাড়ি আরেক রুটে নেওয়া যায় না। আমরা আগামী জুলাইতে নতুন চুক্তি হওয়ার ক্ষেত্রে বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব গাড়ি আছে সেগুলো ঝিনাইদহে দেওয়া গেলে আমরা আনুপাতিক হারে দেওয়ার চেষ্টা করব।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর