চিরিরবন্দরে SACP-RAINS প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ।
এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে SACP-RAINS প্রকল্পের আওতায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি বাগানের জন্য কৃষক-কৃষাণীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও SACP-RAINS প্রকল্প, IFAD ও GAFSP এর সহযোগীতায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী কৃষক-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রয়োজনীয় বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
SACP-RAINS প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে প্রত্যেকটিতে ৬০টি করে মোট ৭২০টি বাগানের জন্য বিতরণকৃত উপকরণের মধ্যে ১২ ধরনের বীজ,পানির ঝাঝড়ি, রাসায়নিক ও জৈব সার অন্তর্ভুক্ত ছিল। এই উপকরণ কৃষক-কৃষাণীদের পুষ্টির উৎপাদন বাড়াতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার, চিরিরবন্দর প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ ১২টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা উপকারভোগী কৃষক-কৃষাণীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে কৃষক পরিবার নিজ আঙিনায় পুষ্টিসমৃদ্ধ সবজি, ফল ও খাদ্য উপকরণ উৎপাদনে সক্ষম হবে। ফলস্বরূপ পুষ্টির ঘাটতি পূরণ, পরিবারিক আয় বৃদ্ধি ও টেকসই সবজি উৎপাদন ব্যবস্থার প্রসার ঘটবে যা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।





