কুমিল্লা নগরীর সংরাইশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নিমূলে সংবাদ সম্মেলল ও প্রতিবাদ সভা
জেলা প্রতিনিধি :কুমিল্লা:- কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ড সংরাইশ এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দস্যুদের নিমূলে সংবাদ সম্মেলল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে ১৬ নং ওয়ার্ড বাসীদের উদ্যেগে সংবাদ সম্মেলল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা সিদ্দিকী রাকিব।
প্রধান অতিথির বক্তব্য আমিরুল পাশা সিদ্দিকী বলেন,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজী হলো সামাজিক ব্যাধি,এটা নির্মূলে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলে তখনি প্রতিরোধ গড়ে উঠবে।মহানগর থেকে যে কোন সাহায্য সহযোগীতার প্রয়োজন হলে, সাহায্যর হাত বাড়িয়ে দাওয়ার কথা জানান তিনি।

ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান ফরহাদ বলেন,গত চার পাঁচ দিন আগে একটি ঘটনা ঘটেছে ,সে ঘটনায় বিএনপির উপর দোষ চাপানোর অপচেষ্টা হয়েছে।আমি বলতে পারি আমার ১০১ জন কমিটির কেউ এটাতে জড়িত নয়,প্রমাণ করতে পারলে আপনারা যা বলবেন,করবেন আমি মেনে নিবো।
তিনি আরো বলেন বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজী,ভূমি দস্যুতা ও মাদককে সমর্থন করেনা।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবুল্লাহ বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে মাএ দুই মাস হলো,এ দুই মাসের মধ্যে আমাদের নেতা কর্মীদের মাঝে মিশে কিছু অনুপ্রবেশকারী,তারা আমাদের লোকদের ছএ ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক ব্যবসা, ভূমি দস্যুতা করছে।আমরা এ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী যদি কোন অপরাধের সাথে যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্হা গ্রহন করবো।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মোঃ বাবুল মিয়া,আবুল কাশেম, সাধারন সম্পাদক প্রফেসর হাবিবুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ,সাংগঠনিক- কামাল হোসেন শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ন সম্পাদক ফরিদ আহমেদ এবং ওয়ার্ডবাসী।





