চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১৬১ পিস ই’য়া’বা’সহ পাঁচজন গ্রে/প্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ১৬১ পিস ই’য়া’বা’সহ পাঁচজন গ্রে/প্তার
মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাব্দেরগাঁও এলাকার হানিফ মিয়ার ছেলে কামরুল ইসলাম (৪৬), বদরপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে সুমন (২৪), বারপাইকা গ্রামের ফজলুল হকের ছেলে মো. অন্তর (৩১), একই গ্রামের মোস্তফা বেপারির ছেলে মো. তারেক (২২) এবং মো. কামালের ছেলে মো. আলাউদ্দিন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নির্দেশনায় এসআই হুমায়ূন কবির ও এএসআই জুমায়েত জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল গাব্দেরগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





