সারাদেশ

চাটমোহর অনলাইন প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক বিশ্বজিৎ জোয়াদ্দার নির্বাচিত

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা রোডে নিজস্ব কার্যালয়ে প্রথম অধিবেশনে সাধারণ সভার সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, সাংবাদিক বিশ্বজিৎ জোয়াদ্দার, শাহ আলম, জামাল হোসেন, সাব্বির আহমেদ, ময়নুল হক, শাকিল আহমেদ মারফ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, নাসির উদ্দীন প্রমুখ। এসময় ক্লাবের বিগত সময়ের হিসাব, নিরপেক্ষ সাংবাদিকতা এবং ক্লাবকে গতিশীল করে গড়ে তোলার লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে কার্যকরী কমিটি গঠন উপলক্ষে কন্ঠ ভোটের সমর্থনে মোঃ জাহাঙ্গীর আলম দৈনিক ইনকিলাব প্রতিনিধিকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বিশ্বজিৎ জোয়াদ্দারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি দৈনিক বাংলার বার্তা মোস্তাফিজুর রহমান, সহ সম্পাদক দৈনিক জন জাগরণ প্রতিনিধি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের পাতা শাহ আলম, অর্থ সম্পাদক দৈনিক ঢাকা ক্যানভাস সাব্বির আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শাকিল আহমেদ মারুফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সরজমিন বার্তা চলনবিল প্রতিনিধি নাছির উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক পাবনা সময় প্রতিনিধি ময়নুল হক। কার্যকরী সদস্য দৈনিক পাবনার আলো প্রতিনিধি জাহিদুল ইসলাম ও দৈনিক পাবনার বানী আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,