সারাদেশ

চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.

দিনাজপুরের চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি ইউনিয়নে প্রতিদিন ২ জন করে পুলিশ কর্মকর্তা বিভিন্ন বাজারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করবেন ও টহল দিবেন। যেকোন মুল্যে মাদক বন্ধ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রতিটি ইউনিয়নে ব্যাপক সমাগম করে মাদকের বিরুদ্ধে মতবিনিময় সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

জাতীয় সংসদ সদস্য, ইউএনও, থানার ওসি মাদক বন্ধে ইউপি চেয়ারম্যানসহ সকলের সহায়তা কামনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,