অর্থনীতি

ছাতকের চুনশিল্প রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের শত বছরের ঐতিহ্যবাহী চুনশিল্প রক্ষা এবং অননুমোদিত ও পরিবেশগত ছাড়পত্রবিহীন ক্ষুদ্র চুন কারখানার বিষয়ে করণীয় নির্ধারণে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তা, চুন কারখানার মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, ছাতকের চুনশিল্প দীর্ঘদিনের ঐতিহ্য। একসময় এখানকার উৎপাদিত চুন দেশের বিভিন্ন কল-কারখানায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হতো। অতীতে বন-খাগড়া ও লাকড়ি ব্যবহার করে চুন উৎপাদন করা হলেও পরবর্তীতে কিছু সময় কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়া হয়। তবে গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীরা আবারও পুরোনো পদ্ধতিতে ফিরে আসেন।

সভায় চুন উৎপাদনে জ্বালানি কাঠের ব্যবহার, পরিবেশ দূষণ, পরিবেশগত ছাড়পত্র ও সরকারি বিধি-বিধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা পরিবেশ সুরক্ষা এবং বিদ্যমান আইন মেনে শিল্প পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইন-কানুন পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তবে ছাতকের ঐতিহ্যবাহী চুনশিল্প রক্ষা এবং পরিবেশের ভারসাম্য—দুই বিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় জানানো হয়, ছাতকের ৫২টি ক্ষুদ্র চুন কারখানার সঙ্গে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিকের কর্মসংস্থান জড়িত। ফলে শিল্পটি বন্ধ না করে পরিবেশবান্ধব ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার সুযোগ তৈরির দাবি জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, পরিবেশগত ছাড়পত্র, ট্রেড লাইসেন্সসহ সরকারি সব নিয়ম মেনে এবং নির্ধারিত ট্যাক্স-ফি পরিশোধ করে তারা ব্যবসা পরিচালনা করতে চান। এ জন্য বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, বন বিভাগের বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস, ব্যবসায়ী ও পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ক্ষুদ্র চুন শিল্প সমিতির সভাপতি হাজী ছালেক মিয়া, ব্যবসায়ী লিজন তালুকদার, আশরাফুল হক খেলন, সাজ্জাদুর রহমান, সাংবাদিক সৈয়দ হারুন অর রশিদ, আব্দুল আলিমসহ অনেকে।

এছাড়া সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সামছু মিয়া, ব্যবসায়ী মমিন চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, রুহুল আমিন, কয়েছ আহমদ, জাকারিয়া, সাহাব উদ্দিন, ইউসুফ আলী, সুহেল আহমদ ও আমির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের