কলমাকান্দায় পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন উপলক্ষে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার (নেত্রকোণা)
আজ ২৪ আগস্ট সোমবার বেলা ২ ঘটিকার সময় নলছাপ্রা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কারিতাস আলোক কোরে-২ প্রকল্প ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখা, ইউসিজিএম এবং সিবিএএনসি এর যৌথ আয়োজনে স্থায়ীত্বশীল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচড়া ধর্মপল্লীর ফাদার তপন ম্রং, বরুয়াকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিশিকান্ত জাম্বিল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা, বরুয়াকোনা ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান বেনেডিক্ট মাংসাং, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা থানা শাখার জেনারেল সেক্রেটারি সুজিত মানখিন এবং বালুচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক।
আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় নাজিরপুর ও লেঙ্গুড়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইয়ারপুর গ্রাম দল চ্যাম্পিয়ন এবং পশ্চিম নলছাপ্রা দল রানারআপ হয়।




