ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল, ওসির শোক প্রকাশ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএম।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





