সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে আর্থ রুট সোসাইটির (ERS) উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত 

 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলা২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শনিবার (০৭ নভেম্বর) কালাই উপজেলার পুনট হাইস্কুল মাঠে এ স্বাস্থ্য মেলার আয়োজন করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্থ রুট সোসাইটি( ই আর এস)।

দিনব্যাপী এ আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শাহীন রেজা, চর্ম, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ ডা. মো. মুশফিকুর রহমান,গাইনি ও প্রসূতি বিষয়ে অভিজ্ঞ ডা. শারমিন আক্তার জুঁই, সহকারী সার্জন ডা. মো. সাজেদুর রহমান মিলন,
শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মো. তারিক হাসান, চক্ষু বিশেষজ্ঞ ও আবাসিক সার্জন ডা. মো. শফিউল্লাহ পলিন, গাইনি, প্রসূতি ও বন্ধ্যাত্ব বিষয়ে অভিজ্ঞ ডা. মৌমিতা রহমান মিমি।

আর্থ রুট সোসাইটি(ERS) এর কালাই উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী সরদারের সভাপতিত্বে
স্বাস্থ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আর্থ রুট সোসাইটি(ERS) এর আন্তর্জাতিক বিষয়ক সচিব নিজাম এম রহমান, সাংগঠনিক সচিব ফুয়াদ সাকী, যুক্তরাষ্ট্র প্রবাসী রুহেল ইসলাম,কালাই
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মওলা, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মান্নান ফকির, প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল আলম, পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আমরা আশা করছি তিন হাজার সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিতে পারবো। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিই এ মেলার মূল উদ্দেশ্য।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,