সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু।

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার জয়পুরহাট।

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ নামের এক যুবকের মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬,২৫ মিঃ দিকে পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন হতে ২শ গজ উত্তরের এ দূর্ঘটনা ঘটে। পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নিলমনি মহন্তের পুত্র।

স্থানীয়রা জানায়, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, এছাড়াও পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্টেশন মাস্টার কামরুজ্জামান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের
এস আই মাহফুজ কে পাঠানো হয়েছে, পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,