জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না- বিএনপির যৌথ বর্ধিত সভায় ব্যারিস্টার জাকির

উজ্জ্বল কুমার দাস , বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাটের কচুয়ায় উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (০২ এপ্রিল) বিকাল ৫ টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দলের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখনো করছে তাদের আর কোন ছাড় দেওয়া হবে না। এখন থেকে দলের বিরুদ্ধে গেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। স্থানীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করলে তাদের প্রতিহত করা হবে।
​কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।
​সভায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​আয়োজক সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করা এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতেই এই বর্ধিত সভার আয়োজন । সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতারা তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতিতুলে ধরেন এবং সামনের দিনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,