Uncategorized

দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি’র উদ্যোগে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি'র উদ্যোগে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি’র উদ্যোগে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি মোঃমোমিনুল ইসলাম

সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দিনাজপুরে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর উদ্যোগে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ১০ জন যুবক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, বিজিবির জুনিয়র কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষতা ও সচেতনতায় সমৃদ্ধ করে গড়ে তোলা গেলে তারা মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা সীমান্তবর্তী এলাকার যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা বাস্তব জীবনে এ দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখবেন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨