Uncategorized

দুই হাত হারানো নূরুল আমিনের পাশে ডেপুটি স্পিকার – উপহার পেলেন নতুন ঘর

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে বৈদ্যুতিক দুর্ঘটনায় দুই হাত হারানো কলমাকান্দার নূরুল আমিনের পরিবার পেল মাথা গোঁজার নতুন ঠিকানা।

শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে নূরুল আমিনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের মানবেতর জীবনের অবসান ঘটিয়ে এই ঘর তার স্ত্রী ও তিন কন্যার মুখে হাসি ফুটিয়েছে।

গত ২১ মে, ঈদুল আজহার আগে সাংবাদিক আব্দুর রশিদ তার ফেসবুক পেজে নূরুল আমিনের জীবনসংগ্রামের ভিডিও প্রকাশ করেন। “হয় ১০ টাকা দিন, নয়তো শেয়ার করুন। ভিক্ষা করে হলেও ওকে ঘর দেব”—এই আহ্বান দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ডেপুটি স্পিকারের নজরে আসতেই তিনি নূরুল আমিনের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন। প্রতিশ্রুতির অল্পদিনের মধ্যেই ঘর নির্মাণ শেষ হয়।

২০২১ সালে ঢাকার একটি কারখানায় কাজ করার সময় ভয়াবহ বৈদ্যুতিক শকে দুই হাত হারান নূরুল আমিন। প্রায় এক বছর চিকিৎসার পর কর্মক্ষমতা হারিয়ে বাড়ি ফেরেন। এরপর থেকে ৫ সদস্যের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। এই সময় ছোট ভাই শামীম মিয়া সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন।

নতুন ঘর পেয়ে নূরুল আমিন বলেন, “ভাবিনি আমার মতো অসহায়ের জন্য কেউ এগিয়ে আসবে। ডেপুটি স্পিকার ও সাংবাদিক আব্দুর রশিদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম বলেন, “একজন সাংবাদিকের মানবিক উদ্যোগ আর একজন জনপ্রতিনিধির আন্তরিকতায় একটি পরিবার নতুন জীবন পেল। বিত্তবানরা এগিয়ে এলে অনেক অসহায়ের জীবন বদলাবে।”

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ আর নাজিম, জহিরুল ইসলাম, মো. সোলেমান হক, মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

একটি ভিডিওর মানবিক আহ্বান আজ প্রমাণ করল—“মানুষ মানুষের জন্য”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨