নওগাঁয় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার সদর উপজেলার দুবলহাটি হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬ নং দুবলহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠানে দুবলহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পিন্টু, দুবলহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল,পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এরশাদ, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম শ্যামল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বীন দোহ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





