নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হর্ষি উজানি গ্রামে। নিহত নাসিম হোসেন হর্ষি উজানি গ্রামের মাহমুদুল এর ছেলে ও নওগাঁ সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাসিম। বাড়ি পৌছার পথে হর্ষি উজানি গ্রামে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।





