সারাদেশ

নওগাঁর বদলগাছীতে সনাতন ধর্মালম্বীদের বিএনপিতে যোগদান

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে স্বেচ্ছায় যোগদান করেছেন এক হাজার সনাতন ধর্মালম্বী। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সুরকালী বাজারে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি ফুল দিয়ে সনাতন ধর্মালম্বীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ফজলে হুদা বাবলু বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”

স্থানীয় নেতারা জানান, এ যোগদান বিএনপির জন্য বদলগাছীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,