নওগাঁর শৈলগাছীতে PCSU-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়ন (PCSU), নওগাঁ শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে আয়োজিত এই মানবিক কার্যক্রমে সাব-প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়নের সাধারণ সম্পাদক, পল্লী চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মুসলিম উদ্দিন মন্ডলের পরিচালনয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নোভা ফাউন্ডেশন বগুড়া ও পরিবেশ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা, মোঃ নাজমুস শাকিব,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রামরায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মন্ডল, ,
শৈলগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আকবর আলী মাস্টার,
৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বেদারুল ইসলাম (বাদল),
৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ বাবর আলী,
১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেকেন্দার আলী,
৮নং ওয়ার্ডের সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম,
৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজিজার রহমান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন এবং ৩নং ওয়ার্ড (চকচাপাই) এলাকার মোঃ স্বপন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যকর্মী ডাঃ মোঃ ওয়াহেদ,শৈলগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ সেকেন্দার, উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়ন (PCSU) প্রবাসে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা PCSU-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





