সারাদেশ

পলাশে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
‎নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গতরাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
‎​প্রবাসীর স্ত্রী নূর আক্তার জানান, দুদিন আগে সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় আজ সকালে তার শ্বশুর ফোন করে ঘরে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে তিনি ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে দুটি কক্ষের মালামাল এলোমেলো দেখতে পান। চোরেরা তার ঘরের আলমারিতে থাকা নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে তিনি জানান।
‎​খবর পেয়ে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার এসআই মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,