সারাদেশ

পাইকগাছায় ইউএনওকে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান

এম জালাল উদ্দীন:খুলনা 

নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীকে নিসচা কেন্দ্রীয় কমিটি থেকে প্রকাশিত সুভ্যেনির ‘নিরাপদ’ বই প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে বইটি তুলে দেন নিসচা পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম সফিউল ইসলাম, নিসচা’র সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, নিসচা পাইকগাছা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ফরিজুল ইসলাম ও সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন। এরই ধারাবাহিকতায় পাইকগাছায় সংগঠনটির শাখা কমিটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিসচা পাইকগাছা শাখা স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সংগঠনটি প্রতিবছর ছাগল, হুইলচেয়ার, ক্র্যাচ, কম্বল, শাড়িসহ প্রয়োজনীয় সহায়তা এবং নগদ অর্থ প্রদান করে আসছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে নিসচার এসব মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,