সারাদেশ

পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

খুলনার পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। প্রকল্পের পটভূমি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল।

নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার ফারাহ নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সাজ্জাদ সরকার এবং প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় ওয়াশ খাতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,