পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
দ্রুতগামী পরিবহন বাস চাপায় এক পথচারী সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সোয়া ৯ টার দিকে সাতক্ষীরা–খুলনা সড়কের পাটকেলঘাটা নতুন থানা(আজিজ কমপ্লেক্সে) র সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল আরোহী আব্দুল মজিদ গাজী(৬৫) সাতক্ষীরা সদরের বিনেরপোতা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আব্দুল মজিদ গাজী রবিবার সকাল সোয়া নয়টার দিকে সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতা যাওয়ার সময় আজিজ কমপ্লেক্সের সামনে সাতক্ষীরাগামি একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজী নামের এক পথচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক যাত্রীবাহী বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি খুলনার খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।





