Uncategorized

কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে প্রকল্প পরিচালক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতুর সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান যোগাযোগব্যবস্থা, সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেতু দুটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত সড়কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে পাওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনিছুর রহমান পাঠান বাবুল, বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুকন পাঠান এবং লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের দাবি রয়েছে। সেতু দুটি নির্মাণ হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨