সারাদেশ

পাবনায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা )

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গুচ্ছগ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে ৪টার দিকে।

আটককৃত কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের মৃত ফরিদ হোসেনের পালিত ছেলে। সে নানার বাড়িতে থাকে।

জানা গেছে, উপজেলার গুনাইগাছা গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা বাড়ির উঠানে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সোহান শিশুটিকে ভুলিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়, শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

এক পর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সোহানকে গুনাইগাছা খেলার মাঠ থেকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ব্যাপারে শিশুটির মা আজিয়া খাতুন বাদি হয়ে চাটমোহর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেছে।

এ ব্যাপারে শিশুটির ভাই ইমন জানায়, এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে, কোন দিন ভাবিনি, আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেয় না, খুব কষ্ট করে মা বোনকে নিয়ে চলছি। আমরা গবির মানুষ আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায় বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,