জাতীয় সারাদেশ

বাগেরহাটের কচুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন

বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের আড়াল করতে একটি কুচক্রী মহল স্থানীয় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদের বিরুদ্ধে বিচার বাধাগ্রস্ত করার ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
​বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় পদ্মনগর এলাকায় সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
​মানববন্ধনে স্থানীয় বক্তারা বলেন, পদ্মনগরে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনার প্রকৃত অপরাধীদের রক্ষা করতে এবং তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় বিএনপি সভাপতি সরদার জাহিদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্তারা সরদার জাহিদের বিরুদ্ধে আনা সব মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
​বক্তারা আরও বলেন, সরদার জাহিদ এলাকায় একজন সম্মানিত ব্যক্তি। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি চক্র এই ষড়যন্ত্র চালাচ্ছে।
​মানববন্ধন থেকে অনতিবিলম্বে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,