শিক্ষাঙ্গন

বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এ ইবির ক্যাডেটদের উল্লেখযোগ্য সাফল্য

ইবি প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আয়োজিত সাতদিনব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১০ মে (রবিবার) শুরু হওয়া এ ক্যাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পে বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতামূলক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে ‘শ্রেষ্ঠ ক্যাডেট’ নির্বাচিত হন ইবি সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ইবি নৌ প্লাটুনের ক্যাডেট শেখ ইমরান প্রথম এবং সেনা প্লাটুনের ক্যাডেট আহমদ আবদুল্লাহ দ্বিতীয় স্থান অর্জন করেন।

আযান ও কেরাত প্রতিযোগিতায় সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. শরিফুল মজুমদার প্রথম এবং নৌ প্লাটুনের ক্যাডেট শাকিল হালদার তৃতীয় স্থান লাভ করেন।

এছাড়া আন্তঃশাখা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সেনা শাখার ক্যাডেট হৃদয় মাহমুদ মুন্নু। রানারআপ দলে ছিলেন নৌ শাখার ক্যাডেট ল্যান্স কর্পোরাল আল গালিব, মনসুর আহমেদ, ক্যাডেট মোহন রায় ও শাকিল হালদার।

উল্লেখ্য, ক্যাম্পে নেতৃত্ব ও শৃঙ্খলা শিক্ষার পাশাপাশি ক্যাডেটদের সঙ্গীন যুদ্ধ, হানা ও ফাঁদ, ম্যাপ রিডিং, নিজ ও শত্রুর অবস্থান নির্ণয়সহ বিভিন্ন সামরিক কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ক্যাডেটদের দক্ষতা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও আয়োজন করা হয়।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর