আন্তর্জাতিক সারাদেশ

ভারতে মুসলমানদের ওপর জুলুমের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের ওপর জুলুম নির্যাতন, হত্যা, বাড়িঘর, দোকানপাট, মসজিদ, মাদরাসা-ভাংচুর, অগ্নিসংযোগ ও সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মো: আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সাতক্ষীরা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, সদর থানা মসজিদের ইমাম মাওলানা মুফতি দেলোয়ার হোসেন হুযাইফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী হাফেজ ওয়াহিদুজ্জামান, মুফতি বাকী বিল্লাহ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভারতে মুসলমানদের ওপর চালানো সকল ধরনের নির্যাতন, অত্যাচার, হত্যাসহ সকল অন্যায় বন্ধ করতে হবে। মুসলমানদের জান -মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গসহ ভারতের সংখ্যালঘু মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।
বক্তারা বলেন, ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে মুসলমানদের ওপর নির্মম অত্যাচার, নির্যাতন চালাচ্ছে তা বিশ্ব মানবিকতার চরম লঙ্ঘন। এসবের বিচার হওয়া উচিৎ মন্তব্য করে বক্তারা আরো বলেন, অতীতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে বিশ্বের কোন গোষ্ঠী টিকে থাকতে পারেনি, ভারতের হিন্দু উগ্রবাদী সরকারও পারবে না।
সমাবেশ থেকে অবিলম্বে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতে জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা।
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,