সারাদেশ

শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ  উদ্বোধন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার  দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বুধবার(৭ অক্টোবর) ইউনিসেফের সহযোগিতায় এইচএনএসআইএসএসপি প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের জন্য এমএমএস (মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস) ট্যাবলেট বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করা হয়। উদ্বোধণ করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ফারজানা আক্তার।

জানা যায়, একজন গর্ভবতী মা গর্ভধারণের পর জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এএনসি চেকআপের পর ১টি কৌটার এই ১৮০টি ট্যাবলেট পাবেণ যেটি তিনি প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাবেন। এই ট্যাবলেটে ভিটামিন এ, সি, ডি, ই, বি১ (থায়ামিন), বি২ (রাইবোফ্লাভিন), বি৩ (নিয়াসিন), বি৬ (পাইরিডক্সিন), বি১২ (কোবালামিন), ফলিক এসিড, আয়রন, জিংক, কপার, আয়োডিন ও সেলেনিয়াম সহ মোট ১৫টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেটি সেবন করলে গর্ভকালীন রক্তস্বল্পতা প্রতিরোধ, মায়েদের অপুষ্টি দূরীকরণ, কম জন্ম ওজন, গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের শিশু জন্মের হার, অকাল প্রসবের ঝুঁকি, জন্মের ৬ মাসের মধ্যে শিশু মৃত্যু এবং মৃত শিশু জন্মের হার কমাবে। প্রথম পর্যায়ে শ্যামনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এএনসি কর্ণারে, দেবীপুর ও পূর্ব কালিনগর কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতী মায়েদেরকে এ ট্যাবলেট প্রদান করা হবে।

উদ্বোধনী  সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের  এমআইওয়াইসিএন অফিসার শারমিন আক্তার, দেবীপুর ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল সহ ক্লিনিকে আগত গর্ভবতীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,